• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে চা বিক্রেতার শরীরে করোনার অস্তিত্ব মিলেছে

কিশোরগঞ্জ (নীলফামারী) ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউপির ছাদুড়ারপুল ডাঙ্গাপাড়ায় ঢাকা শনিরআখড়া ফেরৎ এক চা বিক্রেতার দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে।  রবিবার সন্ধায় উপজেলা স্বাস্থ‌্য বিভাগ এ তথ‌্য দিয়েছে। এ নিয়ে কিশোরগঞ্জ উপজেলায় ৪জন করোনা পজেটিভ আক্রান্ত হলো।
করোনা উপসর্গ নিয়ে কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউপির ছাদুড়ারপুল ডাঙ্গাপাড়ার টন্না মামুদের ছেলে আব্দুল খালেক (৩৮) ৩০ এপ্রিল ঢাকা যাত্রাবাড়ীর শনিরআখড়া থেকে বাড়ী আসে। ১ মে তার নমুনা নিয়ে দিনাজপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়। রবিবার সন্ধায় তার করোনা পজেটিভ রেজাল্ট আসে। কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সফি মাহমুদ জানান, করোনা আক্রান্ত খালেককে রাতেই নীলফামারী জেলা হাসপাতালের করোনা ইউনিটে নেয়া হয়েছে। ডাঙ্গাপাড়ার ৮টি বাড়ী লকডাউন করা হয়েছে। ওখানে ২৫জনকে হোম কোয়ারেইন্টানে রাখা হয়েছে। করোনা পজেটিভ আক্রান্ত খালেকের সাথে কথা হলে তিনি জানান, প্রায় ১৫ দিন থেকে করোনা উপসর্গ নিয়ে সে অসুস্থ্য। অনেক স্থানে যোগাযোগ করে চিকিৎসা করতে ব্যর্থ হওয়ায় ১৭ হাজার টাকা দিয়ে গাড়ী ভাড়া করে স্ত্রী ও সন্তান নিয়ে ৩০ এপ্রিল সে স্বশুরবাড়ী বাহাগিলি ইউপির দুড়াকুটিতে আসে। পরে সে নিজ বাড়ীতে এসে কোয়ারেইন্টানে থাকেন। শনির আখড়ায় তিনি একটা চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ