• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হবিগঞ্জ জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

সিসি ডেস্ক, ০৪ মে ।। হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। এনিয়ে জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের মোট ৫ জন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।

সোমবার (৪ মে) সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক নিজেই। তিনি জানান, এরই মধ্যে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার অন্যান্য কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দিচ্ছেন।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান জানান, রবিবার ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্টে জেলা প্রশাসনের করোনা শনাক্ত হয় এবং অধিকতর নিশ্চিত হওয়ার জন্য সোমবার পুনরায় তাঁর নমুনা প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আক্রান্ত হন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের নাজির। তারা সকলেই মাঠ পর্যায়ে কর্মরত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হবিগঞ্জ জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৫ জনে। এদের মধ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী ২৩ জন। সরকারি কর্মকর্তা-কর্মচারী ৮ জন। বাকিরা নানা শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ