• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

ঢাকা, ০৪ মে ।। অবশেষে আগামী বৃহস্পতিবার (০৭ মে) থেকে শুরু হতে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইন ভর্তি-পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম সোমবার (০৪ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি কার্যক্রম, টিউশন ফিসহ আনুষঙ্গিক আয়ের ওপর নির্ভর করে চলে।  সবকিছু বিবেচনায় নিয়ে মন্ত্রণালয় ও ইউজিসি এ ব‌্যাপারে একমত হয়েছে।  শিক্ষক-কর্মকতা, কর্মচারীদের বেতনের বিষয়টিও এর বিবেচ্য বিষয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে এ কার্যক্রমের চেষ্টা চলছিলো।  কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমতি না দেওয়ায় তারা শুরু করতে পারছিলো না।  অবশেষে গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হলে সেখানে মন্ত্রী এর অনুমতি দেন।  পরে তাৎক্ষণিকভাবে ভর্তি ও শ্রেণি কাজ অনলাইনে চালানোর ব্যাপারে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতি-নির্ধারকরা সম্মত হন।

পরীক্ষার ব্যাপারে চলতি সপ্তাহে লিখিত নির্দেশনা জারির কথা বলা হয়েছিলো। সে অনুযায়ী বর্তমানে এ সংক্রান্ত খসড়াটি তৈরির কাজ চলছে।  আগামী বৃহস্পতিবার এটি জারি হতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ