• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাট ক্ষেতের সাথে শত্রুতা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।। প্রতিপক্ষ বিরোদ আর শত্রুতা মেটালো পাট ক্ষেতের সাথে। দুই একরের ক্ষেত নষ্ট হওয়ায় হতাশ কৃষক। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নের শাখাহাতির চরে। এলাকায় উত্তেজনা যে কোন মহুত্বে ঘটতে পাড়ে সংঘর্ষ।
জানা গেছে, উপজেলার জোড়গাছ মধ্য খরখরিয়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ চাঁন মিয়া গং এর সাথে চিলমারী ইউনিয়নের শাখা হাতি চর এলাকায় রফিকুল ইসলাম গং এর দীর্ঘদিন থেকে ফসলি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুধু তাই নয় উক্ত বিরোধ হুমকি থেকে শুরু করে একাধিক মামলা পর্যন্ত গড়িয়েছে। এরই পেক্ষিতে বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া প্রতিপক্ষের বিরুদ্ধে মামলাসহ থানায় সাধারন ডাইরী করেন। এবং মালিকা দাবির সুত্রে প্রায় দুই একক জমি এহছানুল হক নামে এক কৃষককে বর্গা দেন। কৃষক এহছানুল হক প্রায় ২ একক জমিতে পাট বোনেন। পাট বোনার কয়েকদিন পর প্রতিপক্ষ রফিকুল ইসলাম গং মঙ্গলবার রাতে পুরো পাট ক্ষেত নষ্ট করে মাটির সাথে মিশে দেন বলে জানান শহিদ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী সুলতানা বেওয়া, কৃষক এহছানুল হকসহ এলাকার অনেকে। পুরো পাট ক্ষেত নষ্ট করে দেয়ায় বর্গা চাষিসহ হতাশায় পড়েছেন জমির মালিকগন। বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া বলেন রফিকুল ও তার পক্ষের লোকজন ক্ষমতার জোরে ভূঁয়া কাগজ তৈরি করে ক্ষমতার জোরে জমির পাট নষ্ট করাসহ দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বারবার জীবন নাশেরও হুমকি দিয়ে যাচ্ছেন। অভিযুক্ত রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের সাথে কথা বলার সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ গওছল হক জানান, বেশ কয়েকবার বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে মিমাংসা করা হয়েছিল কিন্তু মিটিংয়ে মানলেও পরে আবারো সমস্যার সৃষ্টি করে। এব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, মামলা ছাড়াও থানায় সাধারন ডাইরীও করেছেন মুক্তিযোদ্ধা চাঁন মিয়া তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ