• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে রেলওয়ে বাংলোর দেওয়াল চাপায় দুই নারী আহত

সিসি নিউজ, ০৫ মে ।। নীলফামারীর সৈয়দপুরে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় রেলওয়ের একটি বাংলোর সীমানা প্রাচীর (দেওয়াল) চাপা পড়ে দুই নারী গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৫ মে) দুপুর আনুমানিক ২টার সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়া সবুজ সংঘ মাঠের পশ্চিম প্রান্তে ওই ঘটনাটি ঘটেছে।

আহতরা হচ্ছেন উল্লিখিত এলাকার মো. রুহুল আমিনের স্ত্রী শাহানা বেগম (৬৫) এবং আব্দুল রাজ্জাকের স্ত্রী মনোয়ারা বেগম মনু (৪৭)। এদের মধ্যে গুরুতর আহত মনোয়ারা বেগম মনুকে রংপুর মেডিকাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর আহত শাহানা বেগম সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, ঘটনার দিন গতকাল মঙ্গলবার দুপুর আনুমানিক পৌণে ২টার দিকে বৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। আর এ সময় গৃহবধূ স্ত্রী শাহানা বেগম এবং মনোয়ারা বেগম মনু  তাদের বাড়ি পাশের সবুজ সংঘ মাঠের পশ্চিম প্রান্তে ঝড়ে গাছ থেকে পড়া খড়ি সংগ্রহ করছিলেন। এ সময় প্রবলবেগে ঝড়ের কারণে সৈয়দপুর রেলওয়ের পাঁচ নম্বর বাংলোর পূর্ব দিকের প্রায় ৬০ ফুট সীমানা প্রাচীর (দেওয়াল) আকস্মিক ধসে পড়ে। এতে গৃহবধূ শাহানা বেগম ও মনোয়ারা বেগম মনু দেওয়ালে নিচে চাপা পড়েন। পরে দেওয়াল ধসে পড়ার শব্দ পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুঁটে এসে তাদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে গৃহবধূ মনোয়ারা বেগম মনুর অবস্থা গুরুতর হলে তৎক্ষনাৎ তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অপর আহত গৃহবধূ শাহানা বেগম সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের একটি সূত্র জানায়, দেওয়াল চাপায় গৃহবধূ মনোয়ার বেগম মনুর চোখের কাছে কপালে মারাত্মক জখমপ্রাপ্ত হয়েছেন। আর গৃহবধূ শাহানা বেগম বুকে ও শরীরে বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ