• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কার্গো ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ২

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় মালবাহী কার্গো ট্রাকের সঙ্গে মরিচ বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (০৫ মে) বিকেলে মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সময় রংপুর-জলঢাকা সড়কের উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মাপাড়া নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এতে পিকআপ চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন পিকআপের আরোহী দুইজন মরিচ ব্যবসায়ী।

নিহত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয় পত্র থেকে জানা যায় তার নাম আবুল কালাম আজাদ (৪৬)। তিনি রাজধানীর গুলশান এলাকার শেখ হাসেম আলীর ছেলে। অন্য দুজন আহতের নাম পরিচয় জানা যায় নি। তাদের বয়স চল্লিশের বেশি।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রেদনোয়ানুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ শুরু হয়। উল্টে যাওয়া পিকআপের দুই যাত্রী নিচে চাপা পড়ে থাকায় তাদের উদ্ধার করতে প্রায় ঘন্টাখান সময় লেগে যায়। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তবে পিকআপ চালক ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলে কাগোর্টি পাওয়া গেলেও এর চালক ও সহকারীকে দেখা যায়নি। ধারনা করা হচ্ছে তারা ঘটনার পর পালিয়ে গেছেন। তার মতে পিকআপটি ও আরোহীরা সকলে ঢাকার। তারা পাশের জলঢাকা উপজেলার কোনো হাট থেকে মরিচ সংগ্রহ করে ঢাকা নিয়ে যাচ্ছিলেন। আর কাগোর্টি ঢাকা থেকে জলঢাকার দিকে আসছিল।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ জানান, দুপুরের দিকে এই দুর্ঘটনায় হিমেল কার্গো সার্ভিসের (ঢাকা মেট্রো-ট ২২-০৮১৫) কাগোর্টি আটক করা হলেও এর চালক হেলপারকে খুঁজে পাওয়া যায়নি। অপরদিকে দুমড়েমুচড়ে যাওয়া পিকআপটি ( ঢাকা মেট্রো-ন-১৯-১০৯৫) ও নিহত চালককে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ