• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুষ্টিয়ায় স্কুল ছাত্রীসহ ২ জনের লাশ উদ্ধার

কুষ্টিয়া, ০৬ মে ।। কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে স্কুল ছাত্রীসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) কুষ্টিয়া সদর এবং কুমারখালী উপজেলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

সকালে ইবি থানার উজান গ্রাম ইউনিয়নের গজনবীপুর গ্রামের বিত্তিপাড়া লালব তেল পাম্পের অদূরে বাঁশ বাগান থেকে শামীম (৪০) নামে এক মহিষ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যবাসায়ী একই এলাকার যাত্রা মন্ডলের ছেলে।

স্থানীয়দের ধারনা, নিহত শামীম দীর্ঘদিন ধরে মহিষের ব্যবসা করতো। অর্থনৈতিক লেনদেনের কারনে হত্যাকান্ডের ঘটনাটি ঘটতে পারে।

ইবি থানার ওসি জাহাঙ্গীর আরিফ জানান, বাঁশ বাগান থেকে ব্যবসায়ী শামীমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে কারা এ হত্যার সাথে জড়িত তা জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের মালিথা পাড়ায় কয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কুমারখালী থানা পুলিশ। বুধবার সকাল দশটার দিকে কয়া ইউনিয়নের মালিথা পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়, মালিথাপাড়া এলাকার জসিম মালিথার ছেলে লিমন মালিথার সাথে জিয়ারুল ওরফে জিয়ার মেয়ে সপ্তম শ্রেনীতে পড়ুয়া জয়া’র (১৪) প্রেমের সম্পর্ক ছিলো।

নিহত স্কুল ছাত্রীর পরিবারের অভিযোগ মঙ্গলবার গভীর রাতে তার মেয়েকে লিমন ডেকে নিয়ে গিয়ে মেরে ফেলে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। রাত ১ টার দিকে মেয়েকে ঘরে দেখতে না পেয়ে লিমনের বাড়িতে খুঁজতে গিয়ে মেয়ে কোথায় জিজ্ঞেস করলে তারা জানেনা বলে জানায়। পরবর্তীতে খোঁজাখুঁজি করে জয়াকে না পেয়ে আজ সকালে বাড়ির পিছনে আম গাছের সাথে ঝুলন্ত লাশ পাওয়া যায়।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি মো. মজিবুর রহমানের নিকট হত্যা না আত্মহত্যা জিজ্ঞেস করলে তিনি জানান জয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার আগ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। পৃথক ঘটনায় দু’টি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ