• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ত্রাণের দাবিতে রিক্সা শ্রমিকদের সড়ক অবরোধ

নীলফামারী, ০৬ মে ।। ত্রাণের দাবিতে নীলফামারী শহরের কালিবাড়ী মোড়ে প্রধান সড়ক দেড় ঘন্টা অবরোধ করে রাখে দুই শতাধিক কর্মহীন রিক্সা শ্রমিক। এ সময় অভুক্ত রিক্সা শ্রমিকেরা ত্রাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

বুধবার (৬ মে) সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকদের অবরোধের কারণে প্রধান সড়কের দুই পাশে আটকা পড়ে বিপুল সংখ্যক জরুরি সেবার পরিবহন, নিত্য প্রয়োজনীয় পণ্য বহনকারী গাড়িসহ বিপুল সংখ্যক যানবাহন।

একাধিক রিক্সা শ্রমিক অভিযোগ করে বলেন, আমরা সরকারের নির্দেশ মেনে ঘরে আছি। আর ইটাখোলা ও পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আইডি কার্ডের ফটোকপি নিয়ে ত্রাণ দিবে-দিচ্ছে বলে ঘুরাচ্ছেন।

অবরোধের খবর পেয়ে রিক্সা শ্রমিক নেতা আবু তালেব, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার ঘটনাস্থলে গিয়ে ত্রাণ দেয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ