• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উপসর্গ ছাড়াই সীতাকুণ্ডে ৩ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রাম, ০৭ মে ।। জেলার সীতাকুণ্ডে উপসর্গ ছাড়াই তিনজন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন রাশেদ।

আক্রান্তরা হলেন-ব্র্যাকের সীতাকুণ্ড শাখার এক কর্মকর্তা। তার বয়স (৪৬)। অপর দুইজন হলেন কুমিরাস্থ পিইচপির ফ্যাক্টরির এক ফোরম্যান ও ছলিমপুরের ডাকওয়ালার বাড়ির বাসিন্দা স্থানীয় ফরিকহাট বাজারের ফল ব্যবসায়ী। তাদের দুইজনের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।

আক্রান্তদের বসবাসের এলাকার ৪০ পরিবারকে লকডাউনে রাখা হয়েছে। এছাড়া পিএইচপি কারখানাকে লকডাউন করার জন্য বলেছে উপজেলা প্রশাসন।

এ নিয়ে সীতাকুণ্ডে মোট আক্রান্ত ৭ জনে দাঁড়িয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুইজন। তাদের মধ্যে একজন ব্যাংকের গার্ড অপরজন স্ক্র্যাপ জাহাজের লোহার পাইপ ব্যবসায়ী।

জানা গেছে, আক্রান্তদের করোনাভাইরাসে আক্রান্তের কোন লক্ষণ ছিলো না। তারা নিজ উদ্যোগে নমুনা পরীক্ষার জন্য দিয়ে আসেন। বুধবার রাতে ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে করোনা রোগী শনাক্তের রিপোর্ট তাদের পজিটিভ আসে।

আক্রান্ত ব্যক্তিদের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন রাশেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ