• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পদ্মাসেতু প্রকল্পে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, আহত ৭

সিসি ডেস্ক, ০৭ মে ।। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সিতারামপুর এলাকায় পদ্মাসেতুর রেলওয়ে প্রকল্পে বকেয় বেতনের দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তাকর্মীদের ছোঁড়াগুলিতে ৬ শ্রমিক গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছে।

বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শ্রমিকদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় একটি সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পের সিতারামপুর প্রজেক্টের শ্রমিকরা নির্ধারিত সময়ের চেয়েও অতিরিক্ত কাজ করেন। এতে তাদের অতিরিক্ত ৩০০ টাকা করে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল। কিন্তু ওই পারিশ্রমিক পরিশোধে টালবাহানা করছিল সংশ্লিষ্ট ঠিকাদার। এ নিয়ে বুধবার রাতে সেখানে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে নিরাপত্তাকর্মীরা শ্রমিকদের ওপর গুলি ছোঁড়ে।

লৌহজং ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিরাপত্তাকর্মীরা শর্টগানের গুলি ছুড়লে কয়েকজন শ্রমিক গুলিবিদ্ধ হয়। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পদ্মাসেতুর রেলওয়ে লিংকের প্রজেক্ট পরিচালক ফখরুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। শ্রমিকদের শান্ত করতে তাদের পা লক্ষ্য করে গুলি করা হয়েছে।

তবে শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহ আলম জানান, রাত সাড়ে ১০টার দিকে ৭ শ্রমিককে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এদের মধ্যে ৬ জন রয়েছেন গুলিবিদ্ধ। একজনকে পিটিয়ে আহত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ