জয়পুরহাট প্রতিনিধি, ০৮ মে ।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রাইগ্রামের মছির উদ্দিন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মর্ছি উদ্দিন ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ার হবিবর রহমান জানান, মছির উদ্দিন নারায়নগঞ্জের একটি গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতেন। তিনি গত মঙ্গলবার জ¦র,সর্দ্দি ও শ^াস কষ্ট নিয়ে নারায়নগঞ্জ থেকে সস্ত্রীক তার নিজ গ্রামে আসলে গ্রামবাসীদের বাধার মুখে তিনি গ্রামে ঢুকতে পারেননি।
পরে ইউনিয়নের বড় পুকরা গ্রামে তার শ্বশুরবাড়িতে গেলে সেখানেও গ্রামবাসীরা মছির উদ্দিনসহ তার পরিবারকে গ্রাম থেকে বের করে দেন। পরে চেয়াারম্যানের মধ্যস্থতায় মছির উদ্দিন ও তার স্ত্রী রাইগ্রাম স্কুল ঘরে আশ্রয় নেন। সেখানে বৃহষ্পতিবার দিবাগত রাতে তিনি মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা জানান,খবর পেয়ে সিভিল সার্জন অফিসের স্বাস্থ্যকর্মীরা মছির উদ্দিনের নমুনা সংগ্রহ করেছেন। এ ঘটনায আশ পাশের কয়েকটি বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে বলেও জানান সিভিল সার্জন।