• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নওগাঁয় অসহায় কৃষকের ধান কেটে দিল ছাত্রদল

নওগাঁ প্রতিনিধি।। করোনাভাইরাসে আতঙ্ক গোটা বিশ্ব। মরণঘাতী এ ভাইরাস থেকে রক্ষা পেতে এখনো মানুষ ঘরবন্দি হয়ে আছে। দীর্ঘ প্রায় একমাস লকডাউনের পর কিছুটা শিতিলতা আনা হয়েছে। প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে
করোনা মোকাবিলায় সচেতনতামুলক লিফলেট ও প্রচার-প্রচারণা করা হচ্ছে।

ক্ষমতাশীন আওয়ামী সরকারের নওগাঁ জেলা যুবলীগ ও ছাত্রলীগ অসহায় কৃষকদের ধান কেটে ধরে তুলে দেয়ার জন্য ঘোষনা দিয়ে মাঠে নেমেছিল। তারা অসহায় কৃষকদের ধান কাটা-মাড়াইয়ে যথেষ্ট সহযোগীতা করেছেন। মহামারী করোনা সংকটকালে সেচ্ছাসেবী হিসেবে এবার বিনামূল্যে জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায় এক কৃষকদের ধান কাটা মাড়াই করে ঘরে তুলে দেয়া হয়েছে। ওই কৃষকের নাম রশিদুল ইসলাম। সদর উপজেলা মশরপুর এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মশরপুর এলাকার সোনালি অটোর পাশে সকাল থেকে দুপুর পর্যন্ত ১২কাঠা জমির ধান কাটা মাড়াই করে দেয় ছাত্রদলের ২৫ জন সদস্য। এতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা
ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জনি ও সেতু, যুগ্ম সম্পাদক সোহাগ, রায়হান, রুহুল, আজিজুল, নিশান, সাংগঠনিক সম্পাদক বাদশা, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন, মানবাধিকার সম্পাদক আবু রায়হান সদস্য হাবিব সহ
ছাত্রনেতা  রাজু, সজিব ফারদিন সহ অন্যরা।

নওগাঁ জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন বলেন, সারাদেশ ব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে জনজীবন স্থবির হয়ে পড়েছে। মানুষ আতঙ্কের মধ্যে আছে। প্রতি বছর যে পরিমান ধান কাটার শ্রমিক বাহিরের জেলা থেকে আসত এবার তুলনামুলক কম। শ্রমিক সংকটের কারণে কৃষকরা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। অপরদিকে প্রায় প্রতিদিনই ঝড়বৃষ্টি হচ্ছে। অসহায় কৃষকদের কষ্টের ফসল ঘরে তুলে দিতে আমরা ছাত্রদল সহযোগীতার হাত বাড়িয়েছি।

তিনি আরো বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশ আছে এই মহামারী দূর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এজন্য আমরা জেলা ছাত্রদল কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কেটে ঘরে তুলে দিয়েছি। আমাদের কার্যক্রম অব্যহৃত
থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ