• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে ধান কেটে ঘরে তুলে দিলেন প্রাথমিক চাকুরী প্রত্যাশী প্রার্থীরা

লালমনিরহাট প্রতিনিধি ।। করোনা পরিস্থিতিতে লালমনিরহাটে এবার হত-দরিদ্র চাষিদের ধান কেটে ঘরে তুলে দিলেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল প্রত্যাশী প্রার্থীরা।

শুক্রবার (৮মে) সকালে কালীগঞ্জ উপজেলার মতাদী ইউনিয়নের কৃষক আবুল কালাম আজাদের দুই বিঘা জমির ধান কাটার মাধ্যমে এই কর্মসূচি শুরু করেন চাকুরী প্রত্যাশীরা।

জানাগেছে, করোনা ভাইরাসের কারণে ধান কাটার কৃষক শ্রমিকরা বাহিরে বের হচ্ছেন না। আর অনেকেই ভালো উপার্জনের আশায় ধান কাটা শ্রমিক হিসেবে দেশের বিভিন্নস্থানে যাচ্ছেন। ফলে এ অঞ্চলের কৃষকের জমিতে পাকা ধান পড়ে রয়েছেন। এসব কৃষকের পাশে দাঁড়িয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল প্রত্যাশী প্রার্থীরা।

প্যানেল বাস্তবায়ন কমিটির জেলা সভাপতি শাহিন আলম বলেন, জেলার বেশিরভাগ কৃষকরা শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছে না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আমরা কৃষকের ধান কেটে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রথমধাপে কৃষক আবুল কালাম আজাদের জমির দুই বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেওয়া হলো । আমরা পর্যায়ক্রমে জেলার প্রতিটি গ্রামে হত-দরিদ্র চাষিদের ধান কেটে দিয়ে ঘরে তুলে দিবো ।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি পূর্বের নিয়োগের মতো ২০১৮ সালের নিয়োগেও প্যানেলের মাধ্যমে নিয়োগ দিয়ে আমাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিন। ২০১৮ সালে ২৪ লাখ চাকরি প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে আমরা ৫৫ হাজার ২৯৫ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৩ শতাংশ। ফলে আমাদের যোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই।

কৃষক আবুল কালাম আজাদ জানান, করোনা ভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক পাওয়া যাচ্ছিল না। তারা এসে আমার দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে। তাদের আল্লাহ ভালো করবে। তাছাড়াও প্রধানমন্ত্রী কাছে অনুরোধ করছি, তাদের বেকার না রেখে চাকুরী ব্যবস্থা করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ