• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে দুই শিশুসহ ৫ জন করোনায় আক্রান্ত

সিসি নিউজ, ০৮ মে ।। নীলফামারীতে দুই শিশুসহ নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪০ জন হলো।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী নতুন করে পাঁচজনের করোনা পজেটিভ পাওয়া যায়।

আক্রান্তরা হলেন, জেলা শহরের প্রগতিপাড়ায় ৭ বছর ও ১১ বছরের দুই শিশু, ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি গ্রামে ২২ বছরের এক গৃহবধূ, ২৪ বছরের যুবক ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা গ্রামের ৫০ বছরের এক নারী রয়েছেন। নতুন আক্রান্তদের  নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, জেলার এ পর্যন্ত ৪০ জন আক্রান্তদের মধ্যে ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ