
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।। রংপুরের পীরগঞ্জে করোনা ভাইরাসে মুত্যু ব্যাক্তির দাফন কাফন কমিটির ১০ জন সদস্যের মাঝে এক হাজার টাকা করে সম্মানি প্রদান করা হয়েছে। রবিবার সকালে উপেজলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ওই সম্মানি বিতরন করা হয়। সম্মানি বিতরনের উদ্বোধন করেন, উপেজলা নিবাহী অফিসার টিএম এ মমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগর সভাপতি রেজাউল করিম নান্নু , কুমোদপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন।