কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় কৃষি মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় কৃষকদের কাছে ধান কাঁটা মাড়াইয়ের যন্ত্র দেয়া হয়েছে।
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর গ্রামের কৃষক একরামুলকে চলিত মৌসুমে ধান কাঁটা মাড়াইয়ের যন্ত্র “কম্বাইন্ড হারভেস্টার” গাড়ি ও চাবি হস্তান্তর করা হয় ভর্তুকি মূল্যে।
গাড়ী ও চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট , উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ ও উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান ।এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান বলেন,এই যন্ত্র দিয়ে স্বল্প খরচে ঘন্টায় এক একর জমির ফসল কর্তন ও মাড়াই করতে পারবে কৃষক।