• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। সমাজসেবা অধিদপ্তরের ‘প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি’ প্রকল্পের আওতায় দিনাজপুরের খানসামায় প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত ২১৭জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক প্রদান করা হয়েছে।

রবিবার (১০ মে) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ে মাসিক ৭৫০ টাকা হারে প্রাথমিকের ১৩৭ জন, ৮০০ টাকা হারে মাধ্যমিকের ৪৭ জন,৯০০ টাকা হারে উচ্চ মাধ্যমিকের ২৬ জন ও ১৩০০ টাকা হারে উচ্চতর স্তরের ৭জনের মাঝে চেক প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার মো:মাসুদ রানা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং উপজেলার প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ