• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৪২ শিক্ষার্থীর মেস ভাড়া মওকুফ করলেন এ্যাড: শিল্পী কবির

রংপুর, ১১ মে ।। করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। আয়-রোজগার বন্ধ থাকায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারি-বেসরকারি নানা ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত রয়েছে। এরই মাঝে রংপুর নগরীর মাস্টার পাড়ার ওহী ছাত্রাবাস ও ওহী ছাত্রীনিবাসের মালিক এ্যাড: এন বি শিল্পী কবির আজ সোমবার এক মাসের ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন।

ছাত্রবাস ও ছাত্রীনিবাসের মালিক এন বি শিল্পী কবির জানান, নগরীর কলেজ রোডের মাস্টার পাড়ায় অবস্থিত ওহী ছাত্রীনিবাসটি ২০১৩ সালে ও ওহী ছাত্রবাস ২০১৫ সালে চালু করা হয়। ছাত্রীনিবাসে ১৩ টি ও ছাত্রাবাসে ২৯টি সিটের মধ্যে সার্বক্ষণিক শিক্ষার্থী অবস্থান করেন। বিদ্যুৎ বিল বাদ দিয়ে প্রতি মাসে ৪০ হাজার টাকা ছাত্রবাস ও ছাত্রীনিবাসটির ভাড়া থেকে আয় হয়।

তিনি বলেন, করোনা সংকটের কারণে শিক্ষার্থীরা মেসে নেই। অনেকেই টিউশনি করে মেসভাড়া ও পড়াশোনার খরচ জোগাতেন। এই সংকটে অভিভাবকেরাও কষ্টে রয়েছেন।তাই জাতীয় এই দুর্যোগে এসব অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে নৈতিক দায়িত্ববোধ থেকে এক মাসের ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছি।

ওহী ছাত্রীনিবাসের শিক্ষার্থী তানিয়া আক্তার বলেন,‘১৯ মার্চ থেকে প্রশাসনের নির্দেশে রংপুর শহরের সব মেস বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বাড়িতে অবস্থান করলেও কয়েক দিন ধরে অধিকাংশ মেসের মালিক বকেয়া ভাড়া পরিশোধের জন্য চাপ দিচ্ছেন। অনেক মেসে মালিকেরা তালা ঝুলিয়েও দিয়েছেন। সেদিক থেকে আমাদের মেসমালিক ব্যতিক্রম।

ওহী ছাত্রাবাসের শিক্ষার্থী মাসুম মিয়া বলেন, এই দুর্যোগময় মুহূর্তে ছাত্রাবাসের মালিক এক মাসের ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন। এতে আমাদের মতো নিম্ন ও মধ্যবিত্ত পরিবার কিছুটা হলেও উপকৃত হবে। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ