সিসি নিউজ, ১১ মে।। সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকার ১৫০ দুস্থদের মাঝে হাতে রান্না করা খাবার তুলে দিলেন ২০১৫ সালে গঠিত ছাত্র সংগঠন “উল্লাস”। আজ সোমবার ইফতারীর পূর্বে স্থানীয় ঈদগাহ মাঠে ওইসব দুস্থদের খাবার প্রদান করে সংগঠনটি।
এ সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মমিনুল ইসলাম এবং সংগঠনের সদস্যসাজিদ হোসেন তিয়াস, ফয়সাল হাবীব, ইমাম মেহেদী, রাজা, রিয়াদ উপস্থিত ছিলেন। এর আগে উল্লাসের সদস্যরা করোনা পরিস্থিতিতে দেশে অঘোষিত লকডাউনে সৈয়দপুরে বিপাকে থাকা দিনমজুর মানুষদের পাশে দাঁড়ায়। সংগঠনটি উপজেলার ১০০ পরিবারের সাত দিনের আহারের ব্যবস্থা করেছে। পাশাপাশি চিকিৎসক ও সংবাদকর্মীদের মাঝে পিপিই প্রদান করে।
উল্লাসের সদস্যরা জানায়, সৈয়দপুরের পল্লী এলাকায় ইফতারীর পূর্ব মুহুর্তে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরন অব্যহত থাকবে।