• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাবধান! কথা বলার সময়ও ছড়ায় করোনা

আন্তর্জাতিক ডেস্ক, ১৪ মে ।। বর্তমানে ভয়ঙ্কর করোনাভাইরাসে কাঁপছে গোটা বিশ্ব। এখন পর্যন্ত এই ভাইরাসের ভ্যাকিসিনও আবিস্কারও হয়নি। যদিও ভ্যাকসিন তৈরি করতে রাত-দিন এক করে ফেলছেন বিশ্বের বাঘা বাঘা সব চিকিৎসা বিজ্ঞনীরা। এদিকে করোনা ছড়ানো নিয়ে নতুন করে আরো একটি ভয়াবহ তথ্য দিয়েছে এক গবেষণা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, কথা বলার সময়েও নাকি ছড়াতে পারে করোনাভাইরাস।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজের (এনআইডিডিকে) এক দল গবেষক এই তথ্য জানিয়েছেন।

তারা এক করোনা রোগীকে নিয়ে একটি বক্সের ভেতরে ঢুকান। এরপর তাকে বলা হয়, বার বার ‘স্টে হেলথি’ বলে কথা বলার জন্য। তাকে ২৫ সেকেন্ড বক্সের ভেতরে রাখা হয়। ওই বক্সের ভেতরে একটি লেজারও রাখা হয়। লেজার দিয়ে করোনাভাইরাসকে দেখা হয় এবং গণনা করা হয় কতোক্ষণ ভাইরাস ভেসে থাকে।

তাদের গবেষণা মতে, করোনাভাইরাস আবদ্ধ ঘরে গড়ে ১২ মিনিটের বেশি সময় ধরে বাতাসে ভেসে থাকতে পারে। তাদের এই গবেষণাপত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসেডিংস অব ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসের জার্নালে প্রকাশিত হয়।

গবেষণাপত্রে বলা হয়, মানুষের মুখের লালাতে করোনাভাইরাস থাকলে তা কথা বলার সময় বের হয়ে যেতে পারে। প্রতি মিনিটে ভাইরাস যুক্ত এক হাজার জলকণা কথা বলার সময় বেরিয়ে আসতে পারে। আর সর্বনিম্ন ৮ মিনিট আবদ্ধ ঘরে ভেসে থাকতে পারে করোনা যুক্ত এই জলকণা।

গবেষকরা জানান, এই গবেষণায় লেজারে দেখা যায় কিভাবে স্বাভাবিক কথা বলার সময় মানুষের মুখ থেকে করোনা বের হয়ে আসে। আর কিভাবে ১০ মিনিট বা তারচেয়েও বেশি সময় বাতাসে ভেসে থাকতে পারে। এই মারণ ভাইরাসটি সীমিত জায়গায় মানুষের শরীরে ছড়িয়ে পড়তে সক্ষম।

এর আগেও তাদের আরো একটি গবেষণায় জানানো হয়, স্বাভাবিকভাবে কথা বললেও মানুষের মুখ থেকে জলকণা ছড়িয়ে করোনা ছড়াতে পারে। কিন্তু বাতাসে কতোক্ষণ ভেসে থাকতে পারে বা করোনা সেই জলকণায় ছড়াতে পারে কি-না তা নিয়ে কোনো তথ্য দেয়া হয়নি।

এবার কিন্তু বেরিয়ে এসেছে স্বাভাবিক কথা বলার সময়ও ছড়াতে পারে করোনা। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন নামক জার্নালে এপ্রিল মাসে তাদের ওই গবেষণা প্রকাশিত হয়।

কথা বলার মাধ্যমে করোনা ছড়িয়ে যাওয়ার বিষয়টি এখন আরো বেশি আতঙ্ক তৈরি করেছে জনমানুষের মনে। করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্ক পরেই হয়তো কথা বলতে হবে। এছাড়া করোনা ছড়াতেই থাকবে। সূত্র: এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ