• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিলেটে তেলবাহী লরি বিস্ফোরণে নিহত ২

সিলেট, ১৫ মে ।। সিলেটের দক্ষিণ সুরমার কুচাইয়ে তেলবাহী লরি বিস্ফোরণে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কুচাইয়ের মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মা ইঞ্জিনিয়ারিংয়ের মালিক কমর উদ্দিন (৩৫) ও তেলবাহী লরির চালক মনির উদ্দিন (৫০)। আহত লরি চালকের সহকারী কাওসার আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই হাসপাতালের মর্গে নিহতদের লাশও রাখা হয়েছে।

তেলবাহী লরিতে বিস্ফোরণের খবর পেয়ে আলমপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিস্ফোরণে আহত কাওসারের বরাতে পুলিশ জানিয়েছে, পদ্মা অয়েল কোম্পানির তেলবাহী লরি ওয়েল্ডিংয়ের জন্য মা ইঞ্জিনিয়ারিংয়ে নেওয়া হয়েছিল। এ সময় চালক ও মালিক মেরামতের জন্য ইঞ্জিনের ভেতরে ঢুকেন এবং কাওসার লরির উপরে অবস্থান নেন।

একপর্যায়ে বিকট শব্দে লরির ইঞ্জিন বিস্ফোরিত হলে একজন ছিটকে বাইরে পড়েন এবং আরেকজন ভেতরেই আটকা পড়েন বলে জানান মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন। তিনি বলেন, ওয়েল্ডিং করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ