• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আক্কেলপুরে ৫০ টন সরকারি গম জব্দ

জয়পুরহাট প্রতিনিধি, ১৫ মে ।। জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় এলাকা থেকে ৫০ মেট্রিক টন সরকারি গম জব্দ করা হয়েছে । শুক্রবার বেলা ২ টার দিকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৩ ট্রাক ভর্তি এই বিপুল পরিমান গম পরিত্যাক্ত অবস্থায় আাটকের দাবী করছে র‌্যাব ও পুলিশ।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, সরকারি সংস্কার কাজের জন্য বরাদ্দকৃত বিপুল পরিমান গম পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাব ও পুলিশ সদস্যরা আক্কেলপুর পৌর শহরের পাইলট উচ্চবিদ্যালয়ের পাশ থেকে মালিক বিহীন অবস্থায় ওই বিপুল পরিমান গম আটক করা হয়।

একই উপজেলার হাস্তা-বসন্তপুর বিল এলাকায় আশ্রায়ন প্রকল্পের কাজ গত ২মাস আগেই সম্পন্ন হয়। কিন্তু সেই প্রকল্পের বরাদ্দকৃত গমগুলি রহস্য জনক কারনে ২মাস পর আজ ছুটির দিন শুক্রবার দুপুরে আক্কেলপুর খাদ্য গুদাম থেকে ট্রাক ভর্তি করা হয়। ওই গমগুলি আত্মসাত করতে এমন প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে র‌্যাব-পুলিশের যৌথ টীম প্রাথমিক ভাবে ধারনা করছে।

আক্কেলপুর সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিযা জানান, ‘ওই প্রকল্পের সভাপতি আবুল কালাম আজাদ প্রকল্পের জন্য বরাদ্দ করা গম সরবরাহ করার জন্য সরকারি আদেশ পত্র (ডিও লেটার) দেখিয়ে খাদ্য গুদাম থেকে গমগুলি উত্তোলন করে ট্রাক ভর্তি করেন, এর বাইরে অন্য কিছু আমার জানার কথা নয়। ’

প্রকল্প সভাপতি আবুল কালাম আজাদের দেখা পাওয়া না গেলে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

র‌্যাব-৫,জযপুরহাট ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে আক্কেলপুর থানায় র‌্যাবের পক্ষ থেকে মামলা করাসহ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ