• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাদপড়া শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন শুরু ২২ মে

সিসি ডেস্ক, ১৫ মে ।। দ্বিতীয় দফায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২২ মে থেকে। প্রথম দফায় গত ২ মে আবেদন শুরু হয়ে চলে ৫ মে পর্যন্ত। কিন্তু এ সময়ের মধ্যে যারা আবেদন করতে পারেননি তাদের আবেদনের সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২২ মে থেকে বাদপড়া স্কুল-কলেজ শিক্ষকদের আবেদন আবারও গ্রহণ করা হবে।

গতকাল বৃহস্পতিবার মাউশির জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২২ মে থেকে নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের আবেদন আবারও গ্রহণ করা হবে, চলবে ৩১ মে পর্যন্ত। আগামী ৪ জুনের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এমপিওর আবেদনগুলো নিষ্পত্তি করতে বলা হয়েছে। ৮ জুনের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাদের আবেদনগুলো নিষ্পত্তি করতে বলা হয়। ১৫ জুনের মধ্যে এমপিও আবেদন অগ্রায়ন করতে বলা হয়েছে আঞ্চলিক উপ-পরিচালকদের। আবেদন করা শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তিকরণ ও ব্যক্তিগত কোড নম্বর দেয়া হবে।

কলেজ ও ডিগ্রি কলেজ শিক্ষকদের এমপিওর আবেদন চলবে ২২ মে থেকে ২ জুন পর্যন্ত। ১৫ জুনের মধ্যে কলেজ শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন অগ্রায়ন করতে বলা হয়েছে আঞ্চলিক পরিচালকদের।

অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক বলেন, দ্বিতীয় ধাপে শিক্ষকদের এমপিও আবেদন শুরু হবে ২২ মে থেকে। যারা ৫ মে এর মধ্যে প্রথম ধাপে আবেদন করেছেন তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল সকালে মিটিং ডাকা হয়েছে। আবেদন প্রক্রিয়া শেষে দ্বিতীয় ধাপের কার্যক্রমও দ্রুত শেষ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ