• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আম আকৃতির মুরগির ডিম!

সিসি ডেস্ক, ১৬ মে ।। বান্দরবানের লামায় আম আকৃতির ডিম পেড়েছে এক মুরগি! লামা পৌরসভার চাম্পাতলী এলাকায় বসবাসরত লামা প্রাণিসম্পদ বিভাগের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মহসীন রেজার পালিত মুরগি গত ৩ দিন যাবৎ হুবহু আম আকৃতির ডিম পাড়ছে।

মুরগির মালিক মোহাম্মদ মহসীন রেজা জানান, তার এক বছর বয়সী মুরগিটি ইতিপূর্বে স্বাভাবিক ডিম পাড়ত। গত দুই দিন আগে সকালে উঠে মুরগির ঘরটিতে ডিম দেখে তিনি হতবাক হন। ডিমটি হুবহু আম আকৃতির। এভাবে আজ শনিবারসহ একই আকৃতির তিনটি ডিম পেড়েছে মুরগিটি। ডিমগুলো তিনি সংরক্ষণ করছেন এবং বিষয়টি প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলেও তিনি জানান।

লামা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী জানান, মুরগির বিকৃত আকৃতির ডিম পাড়া একটি স্বাভাবিক ঘটনা। বিভিন্ন কারণে মুরগিসহ বিভিন্ন পাখির ডিমের আকৃতি ও গঠন মাঝে মধ্যে বিকৃত কিংবা পরিবর্তন হয়। আম আকৃতির এ ডিম দেখার জন্য স্থানীয়রা তার বাড়িতে ভিড় করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ