সিসি নিউজ, ১৬ মে ।। নীলফামারীর সৈয়দপুরে রাতের আধারে দুস্থ কর্মহীনদের বাসায় বাসায় ঈদবস্ত্র পৌছে দিচ্ছে আমাদের প্রিয় সৈয়দপুর নামক স্বৈচ্ছাসেবী সংগঠন। সৈয়দপুরে করোনার বিরুপ প্রভাবে অনেকেই এখন কর্মহীন। পরিস্থিতির শিকার অনেকেরি এবার ঈদবস্ত্র জুটবে না হয়তো। তাই শুক্রবার (১৫ মে) রাত থেকে সংগঠনের পক্ষ থেকে করোনা পরিস্থিতির শিকার অসহায়দের ঈদবস্ত্র বিতরণ কর্মসূচী শুরু করেছে ওই সংগঠনের সদস্যরা। রাত হলেই বেরিয়ে পড়ছে ওরা। তাদের এক একজনের হাতে নতুন কাপড়ের প্যাকেট। এভাবে করোনায় অসহায় হয়ে পড়া মানুষদের বাসায় বাসায় গিয়ে সামর্থনুযায়ী তাদের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হচ্ছে সংগঠনের পক্ষ থেকে।
কর্মসূচীর প্রথম রাতেই তারা ৪৭ জন দুস্থদের হাতে পাঞ্জাবি, শাড়ি ও থ্রিপিস তুলে দিয়েছে। এভাবে চাঁদ রাত পর্যন্ত চলবে তাদের এ কার্যক্রম এবং চাঁদ রাত পর্যন্ত ২০০ জন অসহায়কে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণের লক্ষ্যও রয়েছে বলে জানায় ওই সংগঠনের সদস্যরা। পর্যায়ক্রমে ঈদের দু’দিন আগে চাল, সেমাই চিনি, দুধও দেওয়া হবে বলে জানান তারা।
সংগঠনের সভাপতি আজিম খান জানান, করোনায় ভালে নেই মধ্যম ও নিম্নবিত্তরা। লজ্জায় অনেকে চাইতে পারতেছে না। আমরা মূলত চেষ্টা করছি রাতেই তাদের বাসায় বাসায় গিয়ে ঈদ সামগ্রী দিয়ে আসতে। আমাদের সংগঠনের সদস্যরা সামর্থনুযায়ী টাকা দিয়ে এ কাজ শুরু করেছে। আমাদের সদস্যরা আগেই প্রকৃত অসহায়, এতিম, প্রয়োজনে যারা চাইতে লজ্জা করে এরকম অসহায়দের নাম লিস্ট করে রাখেন। পরে রাতে তাদের বাসায় গিয়ে আমরা ওই ঈদ সামগ্রী তুলে দিই।
বিতরণকালে সংগঠনের নওশাদ আনসারী, রাজা, শাহবাজ, সামিউল, শাহজাদা, জীবন, শাহিদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।