• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নতুন এমপিওভুক্ত হচ্ছেন স্কুল-কলেজের ৩৬২৬ শিক্ষক-কর্মচারী

সিসি ডেস্ক, ১৬ মে ।। নতুন এমপিওভুক্ত হচ্ছেন স্কুল ও কলেজের তিন হাজার ৬২৬ শিক্ষক-কর্মচারী। আজ শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর এমপিও সংক্রান্ত বিশেষ সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদের আগের এসব শিক্ষক কর্মচারীর বেতন-ভাতা ছাড় হবে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।

জানা যায়, গত ২ মে প্রথম দফায় অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়, যা চলে ৫ মে পর্যন্ত। কিন্তু এই স্বল্প সময়ে অনেক শিক্ষক আবেদন করতে পারেননি। আবার সার্ভার সংক্রান্ত জটিলতায় অনেকে আবেদন জমা দিতে পারেননি।

জানা যায়, আজকের সভায় নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের ৩ হাজার ৬২৬ জন শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত ও স্তর পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে মাউশি অধিদপ্তর। এদের মধ্যে স্কুলের ২ হাজার ১৬৮ জন এবং কলেজের ১ হাজার ৪৫৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

মাউশি অধিদপ্তর সূত্র জানায়, নতুন এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য দ্বিতীয় দফায় আগামী ২২ মে থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, তা চলবে ৩১ মে পর্যন্ত। ৪ জুনের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা এবং ৮ জুনের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাদের আবেদনগুলো নিষ্পত্তি করতে বলা হয়েছে। ১৫ জুনের মধ্যে এমপিও আবেদনের কাজ শেষ করতে বলা হয়েছে আঞ্চলিক উপ-পরিচালকদের। এরপর দু’চারদিনের মধ্যে কেন্দ্রীয় বৈঠক করে দ্বিতীয় দফায় এমপিও দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ