• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

লকডাউনে নিঃসঙ্গ? ‘যৌন বন্ধু’ খুঁজে নিতে বলল ডাচ সরকার

আন্তর্জাতিক ডেস্ক ।। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিশ্বের দেশে দেশে চলছে লকডাউন। দীর্ঘদিন ঘরে আটকা পড়ে থাকায় অনেকেই বিরক্ত ও নিঃসঙ্গবোধ করছেন। তবে একাকি যারা আছেন তাদের দুর্দশার কথা চিন্তা করে নেদারল্যান্ডস সরকার লকডাউনের মধ্যে একজন ‘সেক্স বাডি’ বা যৌন বন্ধু খুঁজে নেবার পরামর্শ দিয়েছে।

দেশটির জাতীয় জনস্বাস্থ্য ও পরিবেশ ইন্সটিটিউট বলছে, বর্তমানে একাকী যে ব্যক্তিরা কারো সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চান – তারা আরেকজন ব্যক্তির সাথে এমন একটা ব্যবস্থা করে নিতে পারেন। তবে তাদের মধ্যে কোন একজন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে সন্দেহ হলে যৌনমিলন না করাই উচিৎ হবে।

নেদারল্যান্ডসে এখন পর্যন্ত ৪৩ হাজার মানুষ কভিড-১৯ পজিটিভ বলে চিহ্নিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে কমপক্ষে সাড়ে পাঁচ হাজার লোকের।

ডাচ সরকার নাগরিকদের জন্য নতুন প্রকাশিত পরামর্শে বলেছে, যারা একা আছেন তারা এই মহামারির সময়েও শারীরিক সম্পর্ক চান। তবে কেউ যৌন সম্পর্কে লিপ্ত হতে চাইলে তাদের যেন ভাইরাস সংক্রমণ না হয় এমন পূর্ব-সাবধানতা অবলম্বন করতে হবে। এতে বলা হয়, তাদের উচিত হবে মাত্র একজন ‘যৌন-বন্ধু’র সাথেই সম্পর্ক রাখা।

যুগলদের জন্য পরামর্শে বলা হয়, দু’জনের কোন একজনের দেহে করোনাভাইরাসের উপসর্গ দেখা গেলে তাদের উচিত হবে ‘বিকল্প সমাধান’ বের করা। যেমন: যৌন-উত্তেজক গল্প শেয়ার করা বা একা একা আনন্দ উপভোগ করা।

নেদারল্যান্ডসে সামাজিক দূরত্ব রক্ষার সময় একাকী ব্যক্তিদের যৌনজীবন সংক্রান্ত কোন পরামর্শ দেয়া হচ্ছে না – জনগণের মধ্যে থেকে এমন অভিযোগ ওঠার পর সরকার এই নির্দেশিকা জারি করলো। এতে সতর্ক করে দেয়া হয়, আপনি যত বেশি লোকের সাথে মিশবেন, করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি ততই বাড়বে।

সূত্র- বিবিসি বাংলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ