• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরে খানসামায় মুদি খানা দোকানে মোড়কের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় এবং মেয়াদউত্তীর্ণ পণ্য রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে ২ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৭মে) দুপুরে বাজার মনিটরিং-এ র‌্যাব-১৩ এর একটি টিমের অভিযানে উপজেলার পাকেরহাটে নিমাই স্টোরকে ৩৭ ও ৫১ ধারায় ১০ হাজার এবং মহাদেব স্টোরকে ৩৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

সহকারী পরিচালক মমতাজ বেগম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, মোড়কে তারিখ না থাকা ও মেয়াদউত্তীর্ণ পন্য রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ