• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

সিসি ডেস্ক, ১৭ মে ।। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। রোববার বিকেলে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজেটিভ এসেছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়।

গত ১৪ মে জেলা প্রশাসকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) পাঠানো হয়েছিল। বর্তমানে সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন তিনি। তার শরীরে এখনও কোনো লক্ষণ পরিলক্ষিত হয়নি বলে জানা গেছে।

এদিকে রোববার পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস এম শফিকেরও করোনা পজিটিভ এসেছে।

এর আগে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মো. নাজমস সোয়েব করোনায় আক্রান্ত হন। সভা করাসহ সরকারি বিভিন্ন র্কমকাণ্ডে তার সংস্পর্শে আসার কারণে জেলা প্রশাসনের সব কর্মকর্তাসহ ২৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।

মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, রোববার ২৩৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। ‘নিপসম’ থেকে ১৪ ও ১৫ মে’র পাঠানো নমুনার রিপোর্টে ৩৭ জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার এবং তার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস এম শফিক রয়েছেন। বর্তমানে জেলায় করোানা শনাক্তের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ