• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রী বরাবরে পার্বর্তীপুর ডেকোরেটর ও সাউন্ডসিস্টেম মালিক সমিতির স্মারকলিপি প্রদান

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ।। দেশের বিরাজমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজে সারাদেশের ডেকোরেশন ও সাউন্ড সিস্টেম মালিক সমিতির সদস্যদের নাম অর্ন্তভূক্তিকরণসহ ৪ দফা দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন সংগঠনের পার্বতীপুর শাখার সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক মোকতাদুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে এসময় স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোঃ সামসুজ্জামান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশব্যাপি লক ডাউনের শুরু থেকে বিয়েসহ অন্যান্য অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রশাসনিকভাবে বন্ধ ঘোষনা করা হয়েছে। এতে ডেকোরেশন ও সাউন্ড সিস্টেম সমিতি এবং এর সাথে সংশ্লিষ্ট সারাদেশের প্রায় ২৫ লক্ষাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। ফলে অর্ধাহারে অনাহারে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। সরকার ঘোষিত প্রণোদনায় সারাদেশের ডেকোরেশন ও সাউন্ড সিস্টেম সমিতির সদস্যদের নাম অর্ন্তভূক্তি করণ, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেয়া লোনের কিস্তি সাময়িক বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট চিঠি প্রদান, ডেকোরেশন ব্যবসায় ব্যবহৃত মালামাল বাঁশ, কাপড়সহ অন্যান্য উপাদা নষ্ট হওয়ায় এ ক্ষতি পুষিয়ে উঠতে সাহায্য প্রদানের জন্য এসময় দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
এসময় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মোকতাদুল ইসলাম, সুমন ইসলামসহ সংগঠনের অন্যান্যরা সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ