নীলফামারী, ১৮ মে ।। ব্যক্তি উদ্যোগে নীলফামারীতে ‘মানবতা ঈদ উপহার’ বিতরণ করছেন জেলা ছাত্রলীগের প্রাক্তন সিনিয়র সহ সভাপতি লিমন তালুকদার। শহরের বিভিন্ন এলাকায় রাতে বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দিয়ে আসছেন তিনি।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে আটা, সেমাই, চিনি, দুধ, লবন, মুড়ি ও সাবান।
মানবিক এই সহায়তা কার্যক্রমে সহযোগীতা করছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফ হোসেন, নুর মোহাম্মদ, যুব মহিলা লীগের মাহমুদা নাসরিন তন্বী।
জেলা ছাত্রলীগের প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি লিমন তালুকদার বলেন, তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী, বিধবা, ভিক্ষুকদের নিয়ে চার’শ জনের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই সংকটের মাঝে মানুষের পাশে দাঁড়ানোর যে আহবান জানিয়েছেন জননেত্রীর এই আহবানে চেষ্টা করছি ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ শ্লোগান নিয়ে।