• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

রংপুর, ১৮ মে ।। অবশেষে রংপুরে শুরু হলো চলতি বছরের অভ্যন্তরীণ রোবো ধান-চাল সংগ্রহ অভিযান। রোববার (১৭ মে) দুপুরে রংপুর সদর উপজেলা খাদ্য-গুদামে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান।

উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে সদর ও সিটি করপোরেশন এলাকায় ৩৬ টাকা দরে ৪ হাজার ২৫৮ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৫ টাকা দরে ১২৩ মেট্রিক টন আতপ চাল, ২৬ টাকা দরে ২ হাজার ৮৮৮ মেট্রিক টন ধান ও ২৮ টাকা দরে ২৬ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। গম ব্যতিত ধান-চাল সংগ্রহ অভিযান চলবে আগষ্ট মাস পর্যন্ত।

এদিকে অভিযান কার্যক্রমের উদ্বোধন শেষে জেলা প্রশাসক আসিব আহসান বলেন, রংপুরে ধান চালের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে পারবো বলে আশা করছি। লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহের জন্য মিলারদের সাথে চুক্তি হয়েছে। আশা করছি চুক্তি অনুযায়ী আমরা তাদের কাছ থেকে চাল পাবো।

 এছাড়াও রংপুর সদর ও সিটি করপোরেশন এলাকায় কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ লটারির মাধ্যমে হবে  দেশের যে ১৬টি উপজেলায় ডিজিটাল পদ্ধতিতে ধান সংগ্রহ হবে, তার মধ্যে রংপুর সদর উপজেলা রয়েছে। এ উপজেলায় দ্রুতই ধান সংগ্রহের কার্যক্রম শুরু হবে বলেও ডিসি জানান।

এ সময় রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমী, জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সরওয়ারুল হক, রংপুর সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফ হোসেনসহ জেলা-উপজেলার মিল মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী ২৬ এপ্রিল থেকে সারাদেশে রোবো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরুর কথা ছিল। কিন্তু কৃষকের তালিকা প্রস্তুতকরণসহ বিভিন্ন কারণে বিলম্ব হওয়াতে রংপুরে নির্ধারিত তারিখের ২১ দিন পর এই কার্যক্রম শুরু হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ