• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জয়পুরহাটে কর্মহীন ৬ হাজার মটর শ্রমিককে ঈদের খাদ্য সামগ্রী বিতরন

জয়পুরহাট প্রতিনিধি, ১৮ মে ।। করোনা ভাইরাসের কবলে পরে লক ডাউনে সব চেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়ে মানবেতর জীবন যাপন করছেন জেলার ৬ হাজার মটর শ্রমিক।

স্বাভাবিক পরিস্থিতিতে এদের প্রত্যেকের দৈনিক আয় ছিল ৫০০ থেকে হাজার টাকা পর্যন্ত, আর তাতেই পরিবার-পরিজন নিয়ে কোন রকমে চলে যেত তাদের। আর এখন কর্ম হারিয়ে অবর্ননীয় দুঃখ-কষ্টের শিকারে পরিনত হয়েছেন মটর শ্রমিকদের প্রায় সকলেই।

আজ সোমবার বেলা ২টায় জয়পুরহাট বাস টার্মিনাল চত্বরে মটর শ্রমিকদের ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী দেওয়ার সময় এ কথা জানান জয়পুরহাট মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধূরী ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

পরে শ্রমিক নেতৃবৃন্দ ড্রাইভার, সুপার ভাইজার, কন্ট্রাক্টর, হেল্পারসহ ৬ হাজার মটর শ্রমিকের মাঝে ভাত ও পোলাও এর চাল, ৪ প্রকারের সেমাই, দুধ,চিনিসহ বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী বিতরন করেন।

এ সময় জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদক ছাড়াও সহ সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিতছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ