• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

চাঁদপুর, ১৯ মে ।। চাঁদপুর সদর উপজেলায় আজিজুর রহমান ভুট্টো নামে এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত আজিজুর রহমান ভুট্টো ওই ইউনিয়নের ক্ষমতাশীন দল আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। কুমারডুগিতে তার একটি সারের দোকানও রয়েছে।

এ ব্যাপারে স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাতে দোকান থেকে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে হামলার শিকার হন আজিজুর রহমান ভুট্টো। দুর্বৃত্তরা তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, শাহমাহমুদপুর ইউনিয়নের আজিজুর রহমান ভুট্টো নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যত দ্রুত সম্ভব আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ