• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ।। ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে বাই সাইকেল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ শিক্ষার্থীকে সাইকেল ও এক বৃদ্ধাকে হুইল চেয়ার তুলে দেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।
দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোঃ সামসুজ্জামান, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি বিমল মুর্মূ ও সাধারণ সম্পাদক এফ্রাইম টুডু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পার্বতীপুরে শিশু কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার ১
দিনাজপুরের পার্বতীপুরে অঁজপাড়া গাঁয়ে ৬ বছরের এক শিশু কণ্যাকে ধর্ষনের চেষ্টা করেছে এক যুবক। ওই শিশুটির আর্ত চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ধর্ষণ চেষ্টাকারী ঘরের দরজা খুলে পালিয়ে যায়।
পার্বতীপুর মডেল থানাপুলিশ মঙ্গলবার রাত ৯ টায় ওই যুবককে গ্রেফতার করে বুধবার দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেছে। ভিকটিমকে উদ্ধার করে পুলিশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন পরিক্ষার জন্য।
জানা যায়, উপজেলার ৭ নং মোস্তফাপুর ইউনিয়নের কাসীপুর মাঝাপাড়া গ্রামের বাবলু ইসলামের ছেলে শাহীন বাবু (২২) গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে একই গ্রামের সবুজ আলীর ৬ বছর বয়সী কণ্যা সন্তানকে চকলেটের প্রলোভন দিয়ে তাকে ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ