• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘূর্ণিঝড় আম্ফান দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত

সিসি ডেস্ক, ২১ মে ।। বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় আম্ফান দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় সতর্ক সংকেত কমিয়ে এনেছে আবহাওয়া অফিস। তবে এর প্রভাবে দেশের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিপাত আগামী শুক্রবারের পর কমবে।

আম্ফান দুর্বল হয়ে পড়ায় দেশের সমুদ্র বন্ধরগুলোকে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে এখনো সাগর উত্তাল রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে দেশের বিভিন্ন অংশে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বৃহস্পতিবার সকালে এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আম্পান এখন স্থল নিম্নচাপে রূপ নিয়েছে।

এর আগে বুধবার সকালে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরেও ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছিল বাংলাদেশের আবহাওয়া অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ