• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনায় মারা গেলেন পুলিশের আরেক সদস্য

সিসি ডেস্ক, ২১ মে ।। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তার নাম মোখলেছুর রহমান। আজ বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। মোখলেছুর রহমান চট্টগ্রাম জেলায় পুলিশের কন্সটেবল পদে কর্মরত ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া) সোহেল রানা বলেন, মোখলেছুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত ১০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

মোখলেছুর রহমানের মরদেহ সংশ্লিষ্ট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, মোখলেছুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে। তার স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র সন্তান আছে।

এদিকে, মোখলেছুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

উল্লেখ্য, এ নিয়ে পুলিশের ১০ জন সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন কনস্টেবল মোখলেস ছাড়া বাকি নয়জন মৃত্যুবরণকারী সদস্য হলেন- ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন, এএসআই মো. আব্দুল খালেক, ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ ,গ পিওএমের এসআই সুলতানুল আরেফিন, পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন, পিওএমের এএসআই শ্রী রঘুনাথ রায়, এসআই জালাল উদ্দিন, ট্রাফিক কনস্টেবল মো. নঈমুল হক, এসবির এসআই মুজিবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ