• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে লায়ন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ উপহার

সিসি নিউজ, ২৩ মে ।। সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন লায়ন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে করোনাকালে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ঈদ উপহার বিলি করা হয়েছে।
শহরের আদিবা কনভেনশন হলে আজ শনিবার সকালে বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সহকারী কমিশনার ( ভূমি ) পরিমল কুমার সরকার ও লায়ন্স কলেজের সাবেক অধ্যক্ষ রেয়াজুল আলম রাজু।
মানবিক কাজের অংশ হিসেবে সংগঠনটি গত দু’মাস ধরে মানুষের পাশেই আছে। প্রশংসনীয় এসব কাজের নেতৃত্বদান করছেন সংগঠনের সমন্বয়ক সুমিত কুমার আগরওয়ালা ওরফে নিক্কি বাবু।
৩০০ পরিবার আজ পেলো ঈদের সেমাই, চিনি, পোলাওয়ের চাল, ডাল, সিদ্ধ চাল, আলু, লবন, তেল ইত্যাদি।
পরে একই মঞ্চে ইউএনও হিসেবে পদোন্নতি পাওয়া পরিমল কুমার সরকারকে বিদায় সংবর্ধনা দেয় সংগঠনটি। এছাড়া হিন্দু কল্যাণ সমিতির পক্ষেও বিদায়ী অতিথির হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ