সিসি নিউজ, ২৩ মে ।। স্বপ্ন দিশারী এ যেন স্বপ্নের রূপকার একদল তরুন উদ্যামী কিছু স্বেচ্ছাসেবী নিয়ে গঠিত। সেই করোনার শুরু থেকেই যে এই সংগঠনটি সৈয়দপুরবাসীর প্রানের সংগঠন হিসেবে বেশ আলোচিত হয়ে এসেছে। আসলে তাদের কিছু ভিন্নধর্মী কাজকর্ম এই সংগঠনটিকে এতোটা জনপ্রিয় করে তুলেছে।
এই যে ফোন কলের মাধ্যমে রাতের আধারে মধ্যবিত্ত দিয়ে শুরু, তারপর সব টুকুই আপনারা যানেন তাদের অকাল পরিশ্রম এর কথা। কিভাবে করোনাকে বুড়ো আংগুল দেখিয়ে সৈয়দপুরের জনগনের সেবায় নিবেদিত প্রান হিসেবে নিজেদের উজার করে দিচ্ছে।
আজ শুক্রবার স্বপ্ন দিশারী স্টেশনে প্রায় ৩০ পথ শিশুকে ঈদের উপহার হিসেবে ছেলেদের পাঞ্জাবি ও মেয়েদের জন্য জামা তার সাথে সেমাই চিনি ও ইফতারি উপহার দেয়।
এর সাথে সৈয়দপুর স্টেশনে প্রায় ১০০ জন কে ইফতারির ব্যবস্থা করে দেয়।
এ সময়ে উপস্থিত ছিলেন স্বপ্ন দিশারীর সাধারণ সম্পাদক খন্দকার আবিদা সুলতানা, সদস্য মিলন, জীম, লিকসন, নিশাত, মঞ্জুরুল, ফরহাদ, মনিরাজ প্রমুখ