• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ঈদ উপহার পেল সাড়ে ৪শ’ কর্মহীন দুস্থ মানুষ

সিসি নিউজ, ২৩ মে ।। চলমান কোভিড -১৯ এর প্রাদুর্ভাবে কর্মহীন, দুস্থ ও অসহায় গরীব মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে নীলফামারীর সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের এসএসসি-১৯৯৮ইং এবং এইচএসসি ২০০০ইং ব্যাচের শিক্ষার্থীরা। আজ শনিবার (২৩ মে) সকালে সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের খেলার মাঠে ওই ঈদ উপহার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবুল কালাম আজাদ।
এ সময় সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের সিনিয়র শিক্ষক মো. আব্দুল আউয়াল, মো. সাদেকুল ইসলাম, প্রাক্তণ শিক্ষার্থী ফরতাজ উদ্দিন, সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের এসএসসি-১৯৯৮ইং এবং এইচএসসি ২০০০ইং ব্যাচের শিক্ষার্থী তাপস রায়, রবিউল ইসলাম, মো. মশিউজ্জামান শৈবাল, মুসা, জুয়েল, লেলিন, আনোয়ারুল, কিরো, মাজেদুল, ডলার, আলম বাদশা, জাহাঙ্গীর, শাওন ও রাজ্জাক প্রমূখ।
ওই দিন সাড়ে চার শত কর্মহীন,দুস্থ ও অসহায় গরীব মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, আটা, চিনি, সেমাই ও সাবান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ