সিসি নিউজ, ২৪ মে ।। সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির নেতা সুরত আলী বাবু নিজ উদ্যোগে দুস্থদের মাঝে কাপড় বিতরন করেছেন। শনিবার শেষ বিকেলে কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মোড়ে ওইসব কাপড় বিতরণ করেন। ১১০ জন দুস্থ ব্যক্তিদের মাঝে তিনি শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেছেন।
এ সময় ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক জিকো আহমেদ, সাংবাদিক জসিম উদ্ছ্সেহ স্থানীয় আ’লীগ ও জাপা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।