সিসি নিউজ, ২৪ মে ।। নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ বাজারে ঝড়ে গাছ চাপা পড়ে মোসলেম উদ্দিন (৬৫) নামে একজন নিহত হয়েছেন। আজ রোববার রাত ১০টার দিকে ৩০ সেকেন্ডের ঝড়ে বাজারের একটি কাপড়ের দোকানে পুরাতন একটি বটগাছ পড়ে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোসলেম উদ্দিন বাজারের পাশে ওই ইউনিয়নের চেয়ারম্যানের বড় ভাই বলে জানা গেছে। গাছ চাপা পড়ে গুরতর আহত ৩ জনকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে বলে জানা গেছে।