• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ঝড়ে এক হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত

জয়পুরহাট প্রতিনিধি, ২৬ মে ।। জয়পুরহাট গতকাল রাতে কালবৈশাখি ঝড়ে প্রায় এক হাজার বাড়ি-ঘর বিধ্বস্ত এবং পাকা বোরো ধান ক্ষেতের বিস্তর ক্ষতি হয়েছে। বিশেষ করে সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউপি ও ক্ষেতলাল উপজেলার বেশকিছু গ্রামের বাড়ি ঘর বেশি ক্ষতি গ্রস্ত হয়েছে।

কৃষি বিভাগ জানায়, প্রায় ১১ হাজার হেক্টর জমির বোরো ধান গাছ জমিতে শুয়ে পরেছে। এতে আংশিক হলেও ফলন ঘাটতি হওয়ার আশঙ্কা রয়েছে

এ দিকে আজ দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন । এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডলসহ ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ঝড় কবলিত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের জন্য হুইপ তার ব্যক্তিগত তহবিল থেকে সাড়ে তিন লাখ টাকা দেন। এ ছাড়া জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত একশ জনকে এক বান্ডিল ঢেউটিন ও নগদ তিন হাজার করে টাকা এছাড়াও অন্যান্যদের জন্য পনের কেজি চাল ও নগদ হাজার টাকা করে টাকা বরাদ্দ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ