• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরামপুরে বিষাক্ত অ‌্যালকোহল পানে মৃত‌্যুর সংখ‌্যা দাঁড়ালো ৭

সিসি নিউজ, ২৭ মে ।। দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত অ্যালকোহল পানে চিকিৎসাধীন মনোয়ার হোসেন নামে আরো একজনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীসহ মৃত‌্যুর সংখ‌্যা দাঁড়ালো ৭ জনে। আশংঙ্কাজনকভাবে আরো ২জন হাসপাতালে ভর্তি রয়েছে।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে বিরামপুরের মাহমুদপুর মহল্লা ও দুপুরে হঠাৎপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন,  আব্দুল মতিন, আজিজুল, মহসিন, শফিকুল,মঞ্জুআরা, আমৃত ও মনোয়ার হোসেন ।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঈদের পরের দিন তারা বিষাক্ত অ্যালকোহল পান করে। আজ বুধবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চিকিৎসাধীন অবস্থায় সেখানে সকালে আব্দুল মতিন, আজিজুল, মহসিন নামে তিন জনের মৃত্যু হয়। পরে দুপুরে স্বামী শফিকুল ও স্ত্রী মঞ্জুআরা, বিকেলে মারা যায় আমৃত এবং রাতে মারা যায় মনোয়ার হোসেন। এ নিয়ে মোট মৃত্যু ৭জন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ