• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে ট্রেনের যন্ত্রাংশ চুরির সময় প্রকৌশলী গ্রেফতার

সিসি নিউজ, ২৮ মে ।। পার্বতীপুরে ট্রেনের বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরি সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে গ্রেফতার হয়েছে উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী বেতার/টেলিকম আব্দুল মালেক। রেল ইয়ার্ডের ওয়াশপিট এলাকায় অবস্থান করছিল আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস নামের ওই ট্রেনটি।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গ্রেফতার আব্দুল মালেক উল্লেখিত ট্রেনের জানালা দিয়ে একটি বগিতে প্রবেশ করে। সেখানে সে পরপর পাঁচটি কম্বাইন বোর্ডের সকেট খুলে চুরি করে নিয়ে যাওয়ার সময় আরএনবি’র জোয়ানদের কাছে হাতেনাতে ধরা পরে। এ ঘটনায় রেলওয়ে আইনের ১৩ নম্বর ধারায় মামলা হয়েছে। মামলার বাদি আরএনবি-এর গোয়েন্দা শাখার হাবিলদার মোঃ পানন্নু মিয়া।
গ্রেফতার আব্দুল মালেককে আজ বৃহস্পতিবার দিনাজপুর আদালতে নেয়া হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার ব্রক্ষ কাপালিয়া গ্রামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ