• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

সিসি ডেস্ক, ৩১ মে ।। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ। রোববার বেলা ১১টা থেকে অনলাইনে ফল দেখতে পারবে শিক্ষার্থীরা। তাছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল মিলবে।

সকাল দশটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালের এ পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুর ১১টায় শিক্ষামন্ত্রী দীপু মনি ফেসবুক লাইভের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। শনিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ফলাফল ঘোষণার পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। ১১টায় তার সম্পূর্ণ বক্তব্য ধারণ করবে বিটিভি। যা পরে নিউজ ও ফুটেজ সকল ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রেরণ করা হবে।

তিনি আরও বলেন, ফুটেজ ও প্রাসঙ্গিক ডকুমেন্টস ই-মেইল, মেসেঞ্জার ও উই-ট্রান্সফারেও প্রেরণ করা হবে। পাশাপাশি ফেসবুকে লাইভ করা হবে। কমেন্ট অপশনে গিয়ে যে কেউ প্রশ্ন করতে পারবেন। বক্তব্য শেষে জবাব দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ