• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সীমিত পরিসরে খুলল খুলনা বিশ্ববিদ্যালয়

সিসি ডেস্ক, ৩১ মে ।। সরকারি নির্দেশনা অনুসরণ করে করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার সীমিত পরিসরে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। তবে শ্রেণিকক্ষের শিক্ষাকার্যক্রম আপাতত বন্ধ এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।

সকল স্কুলের ডিন এবং ডিসিপ্লিন প্রধানগণ প্রয়োজন অনুসারে স্ব স্ব অফিস খোলা রাখতে পারবেন এবং শিক্ষকবৃন্দ যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিকদূরত্ব বজায় রেখে গবেষণা ও অনলাইন শিক্ষাকার্যক্রম পরিচালনা করতে পারবেন।

শনিবার রেজিস্ট্রার অফিস থেকে এ সংক্রান্ত জারি করা বিজ্ঞপ্তিতে আরও কিছু নির্দেশনা স্পষ্ট করা হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের কার্যক্রম সংশ্লিষ্ট পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং একাডেমিক শাখা অতি জরুরি প্রয়োজন ছাড়া আপাতত খুলবে না। যে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারি এ মুহূর্তে খুলনার বাইরে অবস্থান করছেন তাদের বিশ্ববিদ্যালয়ে আসার প্রয়োজন নেই। তাদের সংশ্লিষ্ট ডিন বা ডিসিপ্লিন প্রধান অথবা সংশ্লিষ্ট বিভাগীয়/দপ্তর প্রধানদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এ সকল তথ্য জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় অফিস চলাকালীন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব যথাযথভাবে বজায় রেখে অফিস পরিচালনা করতে হবে, এ ব্যাপারে অফিস প্রধানগণকে তদারকি করার জন্য বলা হয়েছে। তবে সর্দি, কাশি, জ্বরসহ অন্যান্য গুরুতর অসুস্থ ব্যক্তিকে বিভাগীয়/দপ্তর প্রধানকে অবহিত করে অফিসে আসা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

তিনি জানান, এছাড়া কোনো বহিরাগত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না এবং ক্যাম্পাসে অবস্থিত আবাসিক ভবনে বসবাসকারীদের আত্মীয়-স্বজনকে ভবনে প্রবেশ থেকে বিরত রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ