• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনায় ঢাবি অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদের মৃত্যু

ঢাকা, ১ জুন ।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রক্টর বলেন, ‘অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ ১০ দিন ধরে গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার ফুসফুসে ইনফেকশন ছিল। তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’

তিনি আরও বলেন, ‘অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

প্রক্টর জানান, অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদের স্ত্রী একটি কলেজে অধ্যাপনা করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ