• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জুন পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব ফি মওকুফ

ঢাকা, ১ জুন।। আগামী জুন পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব ফি দিতে হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

নসরুল হামিদ বিপু বলেন, একটা সিদ্ধান্ত হয়েছিল, যারা বিদ্যুৎ বিল দিতে পারেননি, তারা বিলম্ব ফি ছাড়া মে মাসে দিতে পারবেন। তবে জুনেও সেটা তারা দিতে পারবেন। অর্থাৎ মাশুল মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এবারের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ থাকছে উল্লেখ করে তিনি বলেন, এরমধ্যে ২৪ হাজার কোটি টাকা বিদ্যুতে আর ২ হাজার কোটি জ্বালানিতে বরাদ্দ থাকছে।

বিদ্যুৎ খাতে সঞ্চালন লাইনকে গুরুত্ব ও আর জ্বালানিতে গ্যাস অনুসন্ধানকে গুরুত্ব দেয়া হবে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ