• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নওগাঁয় করোনায় কাপড় ব্যবসায়ীর মৃত্যূ

সিসি ডেস্ক, ০২ জুন ।। নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নুরুল ইসলাম নুরু (৫৮) নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলায় শহরের কাপড়পট্টি এলাকায় নিজ বাসায় তিনি মারা যান।  নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। নুরুল তরু বস্ত্রালয় এবং সততা মার্কেটের মালিক। তরু বস্ত্রালয়ের দ্বিতীয় তলায় তিনি বাস করতেন।

নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদের দুইদিন আগে তার জ্বরসহ করোনা উপসর্গ দেখা দেয়। এরপর তিনি দোকান বন্ধ করে কোয়ারেন্টাইনে চলে যান। ঈদের আগেই তার নমুনা সংগ্রহ করা হয়। গত ৩০ মে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি বাসায় অবস্থান করে করোনার চিকিৎসা নিচ্ছিলেন।

এ নিয়ে নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুইজনে। এদের মধ্যে নওগাঁ সদর উপজেলার সুলতানপুর মহল্লার একজন ক্যান্সারে আক্রান্ত হয়ে বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যূর পর তার করোনা পজিটিভ আসে।

সোমবার পর্যন্ত নওগাঁয় ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ